হরিজনদের স্বার্থে নির্বাচনের পরেই রেলের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি সদ্য প্রাক্তন মন্ত্রীর - The News Lion

হরিজনদের স্বার্থে নির্বাচনের পরেই রেলের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি সদ্য প্রাক্তন মন্ত্রীর

 


দি নিউজ লায়নঃ    হরিজনদের স্বার্থে নির্বাচনের পরেই রেলের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি সদ্য প্রাক্তন মন্ত্রীর তথা ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক গৌতমের। এদিন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার অন্তর্গত নিউ জলপাইগুড়ি এলাকায় হরিজনদের নিয়ে একটি সম্মেলন করেন তৃনমূল প্রার্থী।সভায় তার বিধানসভার হরিজনেরা জানান রাজ্যের নানা সামাজিক প্রকল্পের সুবিধা মিলছে। 


কিন্ত তারা অধিকাংশ রেলের সাফাইয়ের কাজে নিযুক্ত। রেলের অব্যবহৃত জমিতেই দীর্ঘ বছর ধরে বসবাস তাদের। বসত ভিটার অধিকার স্বরূপ জমির পাট্টা তাদের মিলছে না যার জেরে সরকারী গৃহ নির্মাণের সুযোগও তারা পাচ্ছে না। সদ্য প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেন রাজ্যের তরফে কেন্দ্র সরকারযে আবেদন জানানো হয়েছে যে সমস্ত রেলের অব্যবহৃত জমির ওপর বসবাস রয়েছে মানুষ তা যাতে রাজ্যকে হস্তান্তর করা হয়। 


রাজ্য সরকার সেখানে বসবাসকারী গরীব মানুষদের নিঃশর্ত পাট্টা প্রদানে প্রস্তুত রয়েছে। তবে কেন্দ্রের সরকার এ বিষয়ে  কোনো কর্ণপাত করছে না। যার জেরে পাট্টা আটকে রয়েছে। তবে বিধানসভা নির্বাচন মিটলেই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার রেলের জমিতে থাকা মানুষদের নিয়ে সরব হবেন সদ্য প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। তিনি সাফ হুঁশিয়ারি দিয়ে বলেন নির্বাচন মিটলেই এই সাফাইকর্মী হরিজনদের স্বার্থে রেলের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পথে যাবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.